প্রিন্ট এর তারিখঃ Jun 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 21, 2026 ইং
হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর।

স্টাফ রিপোর্টার:
চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরছেন ব্রাজিলের মূল তারকা নেইমার। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাঁকে পাওয়া যাবে, জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিই।
নেইমার গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। তাঁকে ছাড়া মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করা ব্রাজিল আজ হাইতিকে হারিয়েছে। হাইতি ম্যাচের পর সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী নেইমারের ফেরার বিষয়ে ইতিবাচক বার্তা দেন আনচেলত্তি।
সেখানে তিনি বলেন, ‘নেইমার আগামীকাল একা অনুশীলন করবে। এরপর সোমবার দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে।’
চোটপ্রবণ নেইমার সর্বশেষ ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ১৭ মে। তখন তাঁর ক্লাব সান্তোসের পক্ষ থেকে বলা হয়েছিল, নেইমারের পেশি সামান্য ফুলে গেছে। এই চোটে পড়ার পরও নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হয়।
অনুশীলনে নেইমার এএফপি এক সপ্তাহ পর নেইমার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। তখন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, নেইমারের পেশির চোট গ্রেড-২ পর্যায়ের। তিন সপ্তাহের মধ্যে তিনি সেরে উঠবেন। সেই সময়সীমা ১৭ জুন শেষ হয়েছে।
এর আগে নেইমার চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে খুব বেশি ম্যাচেও খেলতে পারেননি। তবে যখনই খেলেছেন, দারুণ প্রভাব দেখিয়েছেন। মাত্র ৪ ম্যাচে মাঠে নেমে ২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩টি গোল। নেইমারের কাছে ব্রাজিল নিশ্চয়ই এমন কিছুই চাইবে!
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ